রবিবার, জুন ১৪, ২০২৬
মূলপাতাখেলাধূলাকাপ্তাইয়ে আর্জেন্টিনাকে হারালো  ব্রাজিল

কাপ্তাইয়ে আর্জেন্টিনাকে হারালো  ব্রাজিল

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ক্রীস্টিয়ান হাসপাতালের  আয়োজেন প্রীতি ফুটবল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে  মহিলা ও পুরুষ উভয় বিভাগে ব্রাজিল জয়লাভ করেছে।

শনিবার  বিকেলে হাসপাতালের মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে দিনের প্রথম খেলায় হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের মহিলা  শিক্ষার্থীরা  ব্রাজিল ও আর্জেন্টিনা দলে ভাগ হয়ে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। এই খেলায় নির্ধারিত সময়ে গোল শুণ্য ড্র থাকায় ট্রাইব্রেকারে ব্রাজিল দল ৪- ৩ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। অপরদিকে দিনের দ্বিতীয় খেলায়   হাসপাতালে কর্মরত  বিভিন্ন দপ্তরের  পুরুষ  কর্মকর্তা, কর্মচারী এবং চিকিৎসকরাও ব্রাজিল ও আর্জেন্টিনায় ভাগ হয়ে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। এতে ট্রাইব্রেকারে ব্রাজিল দল ৬- ৫ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং। এসময় হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা:  বিলিয়ন এ সাংমা, কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা সহ হাসপাতালের চিকিৎসক, স্টাফ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন মাইকেল মারমা এবং সহকারী ছিলেন শিমন চাকমা ও রাব্বি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments