রাঙামাটির বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা ৩য় ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য। কুইজ ও রচনা প্রতিযোগিতা: ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডা. নূর মোহাম্মদ, ডা. নাফিসা আনজুম ও ডা. মোঃ ওমর ফারুক। এছাড়াও বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন বেগম এবং সহকারী শিক্ষিকা মোনালিসা পাংখোয়া বিচারকের দায়িত্ব পালন করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী দিনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।




