শনিবার, মে ৩০, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিদুর্গম ফারুয়ায় শীতবস্ত্র - শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গম ফারুয়ায় শীতবস্ত্র – শিক্ষা উপকরণ বিতরণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষা উপকরণ বিতরণ করলো ফারুয়া হেডম্যান- কার্বারী সমিতি।
রোববার দুপুরে ইউনিয়নে শেষ সীমানা ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি এলাকায় ৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ফারুয়া ইউনিয়ন হেডম্যান কার্বারি সমিতির সভাপতি নির্মল তঞ্চঙ্গ্যা, সিনিয়র সহ-সভাপতি রিনলম পালম বম ( হেডম্যান), সাধারণ সম্পাদক উজ্জ্বল তঞ্চঙ্গ্যা ( হেডম্যান), সাংগঠনিক সম্পাদক নিলু তঞ্চঙ্গ্যা (হেডম্যান), জতিন্দ্র তঞ্চঙ্গ্যা (হেডম্যান), অনিল তঞ্চঙ্গ্যা (কার্বারী), জমির ও তঞ্চঙ্গ্যা (কার্বারী) প্রমূখ। এছাড়া তিনবান ছড়া পাড়া, কলালাবান পাড়া, ছোটহারছড়া পাড়া ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments