মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
মূলপাতাঅপরাধবাঘাইছড়িতে অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে অবৈধ সেগুন কাঠ জব্দ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে । সোমবার বেলা ১১টার দিকে স্থানীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।
বিবৃতিতে জানানো হয়, ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদের (পিএসসি) দিকনির্দেশনায় উপজেলার খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় বিপুল পরিমাণ অবৈধ সেগুণ কাঠ সন্ধ্যান পায়। অভিযানের নেতৃত্ব দেন ২৭ বিজিবির সহকারী পরিচালক (এডি) মো. হাফিজুর রহমান। জব্দকৃত সেগুন কাঠের পরিমাণ ৪৩৭.৪ ঘনফুট। যার বাজার মূল্য আনুমানিক ১৭ লাখ ৫৪ হাজার ৮৪০ টাকা। জব্দকৃত কাঠ নিয়মিত মামলা রুজু করে বন বিভাগের কাছে হস্তাস্তরে প্রক্রিয়া চলছে বলে বিজিব সূত্রে জানা গেছে।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন সীমান্তে নিরাপত্তার পাশাপাশি অবৈধ চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments