শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
মূলপাতাপ্রধান খবররাঙামাটি  আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

রাঙামাটি  আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯ আসনে ৭ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার  সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমা আশরাফী।
বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. দীপেন দেওয়ান পেয়েছেন ধানের শীষ প্রতীক। জাতীয় পার্টির অশোক তালুকদার লাঙ্গল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা কোদাল, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ফুটবল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম উদ্দীন হাত পাখা , বাংলাদেশ খেলাফত মজলিসের আবু বক্কর সিদ্দীক রিকশা, গণঅধিকার পরিষদের এম এ বাশার পেয়েছেন ট্রাক প্রতীক।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মান্না।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান বলেন, ১টি কেন্দ্রের প্রতিটি কক্ষে ১জন করে পোলিং এজেন্ট নিয়োগ দেয়া যাবে। প্রার্থীরা মাইকিং প্রচারণা চালাতে পারবেন দুপুর ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত। নির্বাচনী প্রচারণা শেষ হবে ১০ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টায়।

জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, একই স্থানে একাধিক দলের সমাবেশ করা যাবে না। নির্বাচনের পরবর্তীতে যে ব্যানার ফেস্টুন করবেন সেগুলো নিজ দায়িত্বে সরিয়ে ফেলার জন্য প্রার্থীদের নির্দেশ প্রদান করেন।
জেলার ১০ উপজেলার  দুটি পৌরসভা ও ৫০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭।
এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০, নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৫। এদের মধ্য নতুন ভোটার ২৭ হাজার ৫০০ জন।   মোট ভোট কেন্দ্র ২১৩টি। এ সব কেন্দ্রের মধ্যে হেলিসর্টি কেন্দ্র আছে ২০টি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments