বিএনপি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে পার্বত্য চুক্তি বাস্তবায়নে কিভাবে অগ্রসর হওয়া যায় সে বিষয়ে সব পক্ষকে নিয়ে আলোচনা করে যা যা করণীয় তা করা হবে। বলেছেন রাঙামাটি আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী এড. দীপেন দেওয়ান।
বুধবার বিকালে রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এ কথা বলেন দীপেন দেওয়ান।
দীপেন দেওয়ান বলেন, চুক্তি হয়েছে এটা বাস্তব। এটা বাতিল হয়নি। চুক্তি নিয়ে এখন অনেক ফ্যাক্টর জড়িয়ে গেছে। সেগুলো সব পক্ষের সাথে আলোচনা করে চুক্তি বাস্তবায়নে অগ্রসর হওয়া যায় এ নিয়ে বিএনপি কাজ করবে।
দীপেন দেওয়ান আরো বলেন, তিনি নির্বাচনে জয়ী হলে জেলার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, পর্যটন উন্নয়ন, বেকারত্ব দুরীকরণ, আর্থ সামাজিক উন্নয়নে তিনি কাজ করবেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক মনীষ দেওয়ান, সদস্য মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাধারণ সম্পাদক মামুনর রশীদ মামুন, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক নিজাম উদ্দিন।




