রাঙামাটি আশিকা কনভেনশন পার্কে ‘আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস’-এর উদ্যোগে
লিঙ্গ সমতা এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জোটের (Gender Equality & Climate Alliance-GECA) জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ৩টায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি নুকু চাকমা ।
অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মানব পাচার রোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি মানবাধিকার ও পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানবাধিকার নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। মানব পাচারের মতো জঘন্য অপরাধ বন্ধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর পাশাপাশি তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে।
সভায় বক্তব্য রাখেন জিকা জেলা সাধারণ সম্পাদক হিমেল চাকমা। সদস্য সুকেশ্বর চাকমা পল্টুসহ
সভায় উপস্থিত সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে সামাজিক অপরাধ দমনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে মানবাধিকার সুরক্ষা এবং পরিবেশ রক্ষা অপরিহার্য।




