বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
মূলপাতাখেলাধূলাকাবাডিতে চ্যাম্পিয়ন জুরাছড়ি রানার্সআপ কাউখালী

কাবাডিতে চ্যাম্পিয়ন জুরাছড়ি রানার্সআপ কাউখালী

মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে রাঙামাটিতে শেষ হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬।
বালক ও বালিকা দুই বিভাগেই সেরা হয়ে দ্বিমুখী শ্রেষ্ঠত্ব অর্জন করেছে জুরাছড়ি উপজেলা দল। উভয় বিভাগেই রানার্সআপ হয়েছে কাউখালী উপজেলা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের জিমনেসিয়ামে জেলা পুলিশের আয়োজনে টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

রাঙামাটি জেলার পুলিশ সুপার (পিপিএম) মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরানুল হক ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।

জেলার ১০টি উপজেলা থেকে অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা বিভাগে মোট ২০টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। নিজ নিজ থানার প্রতিনিধিত্বকারী দলগুলো বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনালে উঠে আসে। ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

ফাইনালের বালক বিভাগের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কাউখালী বালক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জুরাছড়ি বালক দল। অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে একই প্রতিপক্ষ কাউখালী বালিকা দলকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় জুরাছড়ি বালিকা দল।

পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি দীপেন দেওয়ান বলেন, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। কাবাডির মতো ঐতিহ্যবাহী খেলা তরুণদের শৃঙ্খলা ও নেতৃত্ব শিখতে সাহায্য করে।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, পুলিশের এই আয়োজনের মূল লক্ষ্য কেবল খেলাধুলা নয়; বরং তরুণ সমাজকে মাদক ও কিশোর গ্যাং কালচার থেকে দূরে রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের আস্থা ও সম্প্রীতির বন্ধন আরও মজবুত করা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) হাসান রাশেদ পরাগ, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীন, কাউখালী থানার ওসি মোঃ এনামুল হক চৌধুরী, জুরাছড়ি থানার ওসি জনাব মুহাম্মদ মঈন উদ্দীন, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি এইচ.এম. মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ক্রীড়ানুরাগী ও সাধারণ দর্শকরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments