বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
মূলপাতাপ্রধান খবরসাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

ডিবিসি নিউজের সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দে এবং সাংবাদিক হিমেল চাকমা।

কর্মসূচিতে একাত্মতা প্রকাশ ও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাঙামাটি জেলা সভাপতি সমীর কান্তি দে এবং যুব ইউনিয়নের জেলা সভাপতি মিল্টন বিশ্বাস।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ১১ আগস্ট রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ঢাকা থেকে আসা ডিবি পুলিশের একটি দল সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকবর সুমনকে তুলে নিয়ে যায়।

তারা জানান, ঢাকায় সায়রা চন্দ্রা চাকমা নামের এক ছাত্রদল নেত্রীর দায়ের করা সাইবার সিকিউরিটি আইনের মামলায় আকবর সুমনকে গ্রেফতার করতে এসে অন্যায়ভাবে সাংবাদিক সৈকতকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। সৈকতের নামে কোনো মামলা কিংবা অভিযোগ নেই। সম্পূর্ণ বিনাদোষে ও অন্যায়ভাবে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে দাবি করে বক্তারা অবিলম্বে তার নিঃ শর্ত মুক্তির জোরালো দাবি জানান।

 

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments