বুধবার, আগস্ট ১২, ২০২৬
মূলপাতাপ্রধান খবরকাপ্তাইয়ে এসএসসির ফল বিপর্যয়

কাপ্তাইয়ে এসএসসির ফল বিপর্যয়

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৫১.৮৮ শতাংশ। এর মধ্যে এসএসসিতে পাসের হার মাত্র ৪৯.৬৭ শতাংশ হওয়ায় হতাশা দেখা দিয়েছে। তবে দাখিল (৬৭.২০%) ও কারিগরিতে (৫৩.৪৯%) পাসের হার তুলনামূলক সন্তোষজনক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসিতে ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮৯৮ জন অংশ নিয়ে পাস করেছে মাত্র ৪৪৬ জন, জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। ফলাফলে বরাবরের মতোই শীর্ষে রয়েছে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ (পাসের হার ৯৯.০৫%, জিপিএ-৫ ৩৩টি)। অন্যদিকে সবচেয়ে খারাপ ফল করেছে কেআরসি উচ্চ বিদ্যালয় (১০.৩৪%)। এছাড়া উপজেলার একমাত্র সরকারি স্কুল নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে পাসের হার ২৬.১৮%, পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে ১৯.৬৪% এবং সাক্রাছড়ি হাই স্কুলে ২৭.০৪%।

সংশ্লিষ্টরা এই ফল বিপর্যয়ের প্রধান কারণ হিসেবে প্রকট শিক্ষক সংকটকে দায়ী করেছেন। নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, ২৭ জনের বিপরীতে সেখানে মাত্র ৫ জন শিক্ষক রয়েছেন। কেআরসি ও পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্তরাও বিষয়ভিত্তিক শিক্ষক সংকটের কথা তুলে ধরেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান জানান, পরিবর্তিত কারিকুলামের কারণে ফলাফলে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে কাপ্তাইয়ে কেন এত খারাপ ফল হলো, তা খতিয়ে দেখতে শিগগিরই প্রধান শিক্ষকদের নিয়ে পর্যালোচনা সভা করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments