মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
মূলপাতাঅর্থনীতিবিলাইছড়িতে কৃষি অফিসের উদ্যোগে চারা সার বিতরণ

বিলাইছড়িতে কৃষি অফিসের উদ্যোগে চারা সার বিতরণ

সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও খুঁটি বিতরণ করা হয়েছে।

গত সোমবার সকালে উপজেলার ব্রিজ ঘাট এলাকায় বিলাইছড়ি উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায় উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব সামগ্রী তুলে দেন।

চারা বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসু তঞ্চঙ্গ্যা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যা, ইউপি সদস্য জ্যোতিময় চাকমা, বাবুলাল তঞ্চঙ্গ্যা, কার্বারী থুইপ্রু মারমা ও রূপকুমার চাকমা। এছাড়া কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমনগুপ্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনুময় চাকমা, বদিউল আলম, সুকান্ত কুমার মোদক এবং অফিস সহকারী রাজেন তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় উপজেলার মোট ২৬০ জন কৃষক-কৃষাণী এবং ১০টি প্রতিষ্ঠানের মাঝে সর্বমোট ১,৪০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments