রাঙামাটির কাপ্তাই উপজেলায় সেনাবাহিনী প্রধানের দিক-নির্দেশনায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে ১০ আর ই ব্যাটালিয়ন।
গত সোমবার সকালে উপজেলার ধনপাতা বাজার মুখ এলাকায় এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি-এর তত্ত্বাবধানে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ ও শিশুদের এই স্বাস্থ্য সেবা প্রদান করেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ইফতেখার।
ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, দুর্গম অঞ্চলের প্রান্তিক ও অসহায় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর এই মানবিক প্রয়াস এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




