মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাইয়ে শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

কাপ্তাইয়ে শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

রাঙামাটির কাপ্তাইয়ে ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (৮ম পর্যায়) কেন্দ্রের শিক্ষকদের নিয়ে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে ২ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে  ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটির আয়োজনে কাপ্তাই মডেল মসজিদে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার ৮০ জন শিক্ষক অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রায়হানুল ইসলাম। তিনি বলেন, “শিক্ষকদের নিয়মিত জ্ঞান অর্জন ও তার চর্চা করতে হবে। শিক্ষক বা ইমামদের এমন কোনো বক্তব্য রাখা যাবে না যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে।” তিনি শিক্ষকদের সমাজে নৈতিকতার আলো ছড়ানোর আহ্বান জানান।

কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং মডেল কেয়ারটেকার মুফতি মোঃ আনোয়ার হোসেন সাইফীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঘাইছড়ির ফিল্ড সুপারভাইজার মোঃ আলী আহসান ভূঁইয়া।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে আদর্শ শিক্ষকের দায়িত্ব, পাঠদান পদ্ধতি, স্বাস্থ্য সচেতনতা, নারী ও শিশু পাচার রোধ, বাল্যবিয়ে, মাদকাসক্তি এবং কিশোর গ্যাং প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন কাপ্তাই প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা এবং সহকারী শিক্ষক মোঃ শফিকুল আলম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments