মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ব্যক্তিদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং ধর্ষণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাপ্তাই উপজেলার  কর্ণফুলী সরকারি কলেজ শাখার উদ্যোগে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) কর্ণফুলী সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, গুম, অপহরণ, নারী নির্যাতন ও ধর্ষণের মতো সংবেদনশীল বিষয় নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার যে কোনো অপচেষ্টা নিন্দনীয়।
তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কর্ণফুলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. ফাহিম শাহরিয়া, সাধারণ সম্পাদক সোহেল তনচংগ্যা, সহ-সভাপতি তারেক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তামজিদ সাহিল ও রাকিব হোসেন, সহ-সাধারণ সম্পাদক সৌরভ হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মেহেদি হাসান জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুশফিকুর রহমান আকাশ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আপন তনচংগ্যা, কাপ্তাই উপজেলা সাইবার দলের সাধারণ সম্পাদক পূর্ণধন তনচংগ্যাসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে নেতৃবৃন্দ গণতন্ত্র, মানবাধিকার ও সামাজিক স্থিতিশীলতার স্বার্থে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments