সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
মূলপাতাএনজিওবিলাইছড়িতে পুষ্টি সপ্তাহের প্রতিযোগিতা

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহের প্রতিযোগিতা

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা  ৩য় ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য। কুইজ ও রচনা প্রতিযোগিতা: ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডা. নূর মোহাম্মদ, ডা. নাফিসা আনজুম ও ডা. মোঃ ওমর ফারুক। এছাড়াও বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন বেগম এবং সহকারী শিক্ষিকা মোনালিসা পাংখোয়া বিচারকের দায়িত্ব পালন করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী দিনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments