পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পাহাড়ে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য রাখা হবে না। তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল পেতে সাধারণ মানুষকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে রাঙামাটির সদর ও নানিয়াচর উপজেলার বিভিন্ন এলাকায় খাল খনন কর্মসূচি ও সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী এদিন সকাল ৯টা রাঙামাটি সদরের সাপছড়ি বোধিপুর এলাকায় খাল খনন কাজের সূচনা করেন পরে কুতুকছড়ি আবাসিক এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন, নানিয়াচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকায় ৫ কিলো বগাছড়ি ছড়ার খাল খনন প্রকল্পের উদ্বোধন, দুপুরে বুড়িঘাট মারমা পাড়া জিসি রোড থেকে নানাক্রুম পর্যন্ত কার্পেটিং রাস্তা এবং সাবেক্ষং পাতাছড়ি টু মহালছড়ি সড়কের শুভ উদ্বোধন।
বগাছড়ি জন সমাবেশে মন্ত্রী বলেন এই খাল খনন কর্মসূচির ফলে অত্র অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে। এখন থেকে অল্প বৃষ্টিতে খাল উপচে পানি আর মানুষের ঘরে ঢুকবে না। বর্ষায় জনদুর্ভোগ কমার পাশাপাশি কৃষি কাজেও অভূতপূর্ব উন্নতি সাধিত হবে।”
মন্ত্রীর এই সরকারি সফরে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী,
মন্ত্রীর ব্যক্তিগত সচিব রবীন্দ্র চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রহুল আমীন, এলজিইডি রাঙামাটি নির্বাহী প্রকৌশলী আহমেদ শফি নানিয়াচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, নানিয়াচর উপজেলা বিএনপির সভাপতি মো নুরুজ্জামান, সাধারণ সম্পাদক রন বিকাশ চাকমা, নানিয়াচর উপজেলার সাবেক চেয়ারম্যান, অমর জীবন চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসাসহ অনেকে।




