মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
মূলপাতাঅর্থনীতিকাপ্তাইয়ে কফি কাজুবাদাম চাষ প্রযুক্তির ওপর প্রশিক্ষণ ও চারা বিতরণ

কাপ্তাইয়ে কফি কাজুবাদাম চাষ প্রযুক্তির ওপর প্রশিক্ষণ ও চারা বিতরণ

কাপ্তাইয়ের রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদামের আধুনিক চাষাবাদ প্রযুক্তি এবং প্রক্রিয়াজাতকরণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ‘কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প’-এর অর্থায়নে আয়োজিত এই কর্মশালায় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ৩০ জন বৈজ্ঞানিক সহকারী অংশ নেন।

রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা। তিনি পার্বত্য অঞ্চলে কফি ও কাজুবাদামের মতো অর্থকরী ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আয় বাড়াতে দক্ষ জনবল গড়ার ওপর জোর দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বারি’র বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা স্থানীয় কৃষকদের মাঝে উন্নত জাতের ফলজ চারা বিতরণ এবং চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments