মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
মূলপাতাএনজিওবিলাইছড়িতে প্রথাগত নেতাদের নিয়ে হিলফ্লাওয়ারের সমন্বয় সভা

বিলাইছড়িতে প্রথাগত নেতাদের নিয়ে হিলফ্লাওয়ারের সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে অংশীদারত্বের ভিত্তিতে সহনশীল জীবিকায়ন (পিআরএলসি) প্রকল্পের আওতায় বিলাইছড়িতে প্রথাগত নেতা হেডম্যান ও কার্বারীদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কনফারেন্স রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হিলফ্লাওয়ার’ এ সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পিআরএলসি প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্পের সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা রূপন কান্তি চৌধুরী, ১২১ নম্বর কেংড়াছড়ি মৌজার হেডম্যান সমতোষ চাকমা এবং কার্বারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রূপকুমার চাকমাসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments