রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ৬০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্’।
রবিবার সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। ইউকে এইড (UK AID), সিডা (SIDA) ও অন্যান্য দাতাগোষ্ঠীর সহায়তায় এই ত্রাণ বিতরণ করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেল, আলু এবং সুরক্ষা সামগ্রী (কিপস) বিতরণ করা হবে বলে জানা গেছে।
সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ওমর ফারুক, ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, আশিকার অ্যাডমিন ম্যানেজার ডা. ঝুমালিয়া চাকমা ও ফোকাল পারসন রবিন চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




