রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সেনাপ্রধানের দিকনির্দেশনায় ১১ আর ই ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ মিরাজ মাহমুদ গবাগনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা সামগ্রী তুলে দেন। এ সময় স্থানীয় হেডম্যান, কারবারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১১ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, পাহাড়ি অঞ্চলে শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ভবিষ্যতেও তাদের এই জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।




