সোমবার, জুলাই ১৩, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিবিলাইছড়িতে স্কুল হেলথ প্রোগ্রাম

বিলাইছড়িতে স্কুল হেলথ প্রোগ্রাম

বিশ্ব জনসংখ্যা দিবস ও পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উপলক্ষে রাঙ্গামাটির বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এক সচেতনতামূলক ‘স্কুল হেলথ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্ত বাবু তঞ্চঙ্গ্যা। এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং সহকারী প্রধান শিক্ষক প্রণব কুমার নাথ।

সভাপতির বক্তব্যে অসীম চাকমা বলেন, “বর্তমান তরুণ প্রজন্মকে শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও বিভিন্ন কারিগরি দক্ষতায় নিজেকে প্রস্তুত করতে হবে। দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে তরুণদের ভূমিকা সবচেয়ে বেশি।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণের ব্যাপারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও সচেতনতা প্রদান করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments