বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাইয়ে ৮ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

কাপ্তাইয়ে ৮ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির কাপ্তাই উপজেলার ২২ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে। তারমধ্যে ৮টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কাপ্তাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, কাপ্তাই থানাধীন ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি হাই স্কুল, মুরালী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় ও চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম হাই স্কুলও আল আমিন নুরিয়া মাদ্রাসা ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অপরদিকে চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের বলেন, চন্দ্রঘোনা থানাধীন চিৎমরম ইউনিয়নের চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাইখালী ইউনিয়নের ভালুকিয়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ও ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কাপ্তাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন জানান, কাপ্তাইয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্যের পাশাপাশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনীর সদস্যরা টহলে থাকবে।
কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল বলেন, কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে মোট ভোটার ৫০ হাজার ৯ ৫৯ জন, এরমধ্যে পুরুষ ভোট ২৬ হাজার ৪৪১ জন ও মহিলা ভোটার ২৪ হাজার ৫১৮ জন। ২২ টি ভোট কেন্দ্রে ১০০ টি পুলিং বুথে ২২ জন প্রিসাইডিং অফিসার ৯৯ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১ ৯৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments