ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নে ৫ টির মধ্যে সর্বশেষ ২ টি কেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তা ও সরঞ্জাম হেলিকপ্টারে করে নিরাপদে পৌঁছানো হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুই কেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তা ও সরঞ্জাম পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার হাসনাত জাহান খান। এর আগে গত সাত ফেব্রæয়ারি এক ও আট ফেব্রæয়ারি দুটি কেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তা ও সরঞ্জাম পাঠানো হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, গত সাত ফেব্রæয়ারি উপজেলার বড়থলি ইউনিয়নের রাইমংছড়া হেলিকপ্টারে করে ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও ভোটগ্রহণ কর্মকর্তাদের পাঠানো হয়। পরদিন আরও ফারুয়া ইউনিয়নের ফারুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় তারাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী ভোটগ্রহণ কর্মকর্তা ও সরঞ্জাম পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে সর্বশেষ দুই কেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তা ও সরঞ্জাম হেলিকপ্টারে করে নিরাপদে পৌঁছানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এই দুই কেন্দ্র হলো বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাংজংপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলার ১৩ টি কেন্দ্রের মধ্যে দুর্গম ৫ কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম ও ভোটগ্রহণ কর্মকর্তাদের হেলিকপ্টারে আনা-নেওয়া করা হচ্ছে।
বিলাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রে কর্মকর্তা-সরঞ্জাম হেলিকপ্টারে করে পৌঁছাল
RELATED ARTICLES




