রাঙামাটি বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়নে ১২৫০ জনের ভিডব্লিউবি চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে পল্টন ঘাট হতে এইসব চাউল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও রামাচরন মার্মা রাসেল।এছাড়াও উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার অনুপ বড়ুয়া, রুবেল বড়ুয়া।
আরও ছিলেন কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ সচিব শান্তি বরণ চাকমা,মহিলা মেম্বার রানী বালা তঞ্চঙ্গ্যা, ওয়ার্ড মেম্বার ক্যহ্লাপ্রু মার্মা, দয়ারঞ্জন চাকমা, বাবুলাল তঞ্চঙ্গ্য, জ্যোতিময় তঞ্চঙ্গ্যা, রিপন মেম্বার, ভাগ্যলাল চাকমা,ভুবনজয় চাকমা প্রমূখ




