মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
মূলপাতাপরিবেশরাঙ্গুনিয়ায় ১৪ ফুটের অজগর উদ্ধার, কাপ্তাই বনে অবমুক্ত

রাঙ্গুনিয়ায় ১৪ ফুটের অজগর উদ্ধার, কাপ্তাই বনে অবমুক্ত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি জনাকীর্ণ বাজারের দোকানের ওপর থেকে ১৪ ফুট লম্বা ও প্রায় ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে রাঙামাটির কাপ্তাই রেঞ্জের রাম পাহাড় বিটের সংরক্ষিত বনাঞ্চলে সাপটি অবমুক্ত করে বন বিভাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় চন্দ্রঘোনা দোভাষী বাজারের ‘সন্ধ্যা জুয়েলার্স’-এর দরজার ওপর অজগরটি দেখতে পান স্থানীয় লোকজন। দোকানের পেছনে কর্ণফুলী নদী থাকলেও সাপটি কীভাবে সেখানে প্রবেশ করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পরে স্থানীয়রা সাপটি উদ্ধার করে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

রাতেই কাপ্তাই সহকারী বন সংরক্ষক এ কে এম ইমরুল কায়েস, রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান এবং নবাগত কর্মকর্তা খান মো. আনোয়ার হোসেনের উপস্থিতিতে সাপটি রাম পাহাড় বিটের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments