সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
মূলপাতাপরিবেশকাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের ‘বেসিক ফরেস্ট্রি’ প্রশিক্ষণ শুরু

কাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের ‘বেসিক ফরেস্ট্রি’ প্রশিক্ষণ শুরু

রাঙামাটির কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ফরেস্ট গার্ডদের সপ্তাহব্যাপী ‘বেসিক ফরেস্ট্রি’ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। সোমবার সকালে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বন ব্যবস্থাপনা, সম্পদ সুরক্ষা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কোর্সে ২৫ জন ফরেস্ট গার্ড অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান। এতে স্বাগত বক্তব্য দেন সদর রেঞ্জ কর্মকর্তা দীপন চাকমা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments