শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
মূলপাতাএনজিওবাঘাইছড়িতে ২৫০ পরিবারকে সহায়তা

বাঘাইছড়িতে ২৫০ পরিবারকে সহায়তা

রাঙামাটির বাঘাইছড়িতে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারকে মানবিক সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস’। স্টার্ট ফান্ড বাংলাদেশ ও ইউকেএইড-এর সহায়তায় শুক্রবার সকালে বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

পৌরসভার কর পরিদর্শক মনিষা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু। এ সময় আশিকার উপজেলা মনিটরিং অফিসার রুপায়ন চাকমাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ৪০ কেজি চাল, তেল, ডাল, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং বালতি, সাবান, ওরস্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা ও গৃহস্থালি সামগ্রী প্রদান করা হয়। বক্তারা বলেন, এই মানবিক উদ্যোগের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাময়িক কষ্ট অনেকটাই লাঘব হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments