ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে কাপ্তাই উপজেলা তথ্য অফিসের উদ্যোগে এক জরুরি সড়ক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) উপজেলার বিভিন্ন বাজার, বাসস্ট্যান্ড ও জনবহুল এলাকায় মাইকিংয়ের মাধ্যমে এ তথ্য প্রচার করা হয়।
কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বাড়ে। তাই প্রতিরোধ গড়ে তুলতে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের চারপাশে তিন দিনের বেশি জমা পানি না রাখা, মশারি ব্যবহার করা এবং জ্বর হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে তথ্য অফিস।




