শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
মূলপাতাঅর্থনীতিসোর বিদ্যুৎ সম্প্রসারণে রাঙামাটিতে সভা অনুষ্ঠিত

সোর বিদ্যুৎ সম্প্রসারণে রাঙামাটিতে সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে রাঙামাটিতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি পৌরসভার হলরুমে ‘রুফটপ সোলারের সম্ভাবনা ও স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফেড, জাবারাং কল্যাণ সমিতি, ক্লিন এবং বিডব্লিউজিইডি যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় মূল বক্তব্য ও নীতিপত্র উপস্থাপন করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পৌরসভার প্রশাসক মো. মোবারক হোসেন বলেন, ভৌগোলিক কারণে পাহাড়ের অনেক দুর্গম এলাকায় গ্রিড বিদ্যুৎ পৌঁছানো সম্ভব না হলেও সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ সুবিধা দেওয়া সম্ভব। সরকার নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আন্তরিক এবং ইতোমধ্যে বিভিন্ন সরকারি ভবনে সৌরবিদ্যুৎ চালু করেছে।
শিক্ষাবিদ শিশির চাকমার সভাপতিত্বে ও নুকু চাকমার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার কর্মী নিরূপা দেওয়ান, বাঞ্চিতা চাকমা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস ও পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা যুহাদ বিন খলিল।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments