রবিবার, জুলাই ২৬, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিপাহাড়ি ঢলে নিহত ২ পরিবারকে বিলাইছড়ি উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

পাহাড়ি ঢলে নিহত ২ পরিবারকে বিলাইছড়ি উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় পাহাড়ি ঢলে ও পানিতে ডুবে প্রাণ হারানো দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিহতের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন।

জানা যায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত স্মৃতি তঞ্চঙ্গ্যা (৫) ও ব্যবসায়ী বদিউল আলমের (৪২) পরিবারকে ২৫ হাজার টাকা করে সর্বমোট ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা (চেক) প্রদান করা হয়। নিহত শিশু স্মৃতি তঞ্চঙ্গ্যা (বয়স ৪ বছর ৮ মাস)-এর পক্ষে চেক গ্রহণ করেন তার বাবা তংচান তঞ্চঙ্গ্যা। স্মৃতি তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। অন্যদিকে নিহত ব্যবসায়ী বদিউল আলমের পক্ষে অনুদানের টাকা গ্রহণ করেন তার ছেলে মোহাম্মদ রিয়াদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, আকস্মিক পাহাড়ি ঢল ও পানিতে ডুবে মর্মান্তিক এই প্রাণহানির ঘটনায় উপজেলা প্রশাসন গভীর শোক প্রকাশ করছে। দুর্যোগকালীন মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকতে এই প্রাথমিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকবে প্রশাসন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments