রাঙামাটির কাপ্তাইয়ে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রায়হানুল ইসলাম।
সভায় আগামী ১৬ জুলাই সরকারি কর্মসূচী অনুযায়ী যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং এবং কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশীদ। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




