রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় সদস্য পদায়নকৃত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ জাকির হোসেন।
মঙ্গলবার দুপুর ১টায় তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ঢাকার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
বিলাইছড়ি উপজেলায় পৌঁছালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।




