মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
মূলপাতাখেলাধূলালংগদু কাপ ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

রাঙামাটির লংগদুতে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য এবং যুবসমাজের ইতিবাচক বিকাশের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে আয়োজিত ‘লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’-এর বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

লংগদু উপজেলা মাঠে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন লংগদু জোনের জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।

টুর্নামেন্টের ফাইনালে খেদারমারা ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাইনি ইউনিয়ন ফুটবল একাদশ। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের পাশাপাশি টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় খোকন চাকমা এবং সর্বোচ্চ গোলদাতা ঝন্টু দাসের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লংগদু জোন পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে নিয়মিত জনকল্যাণমূলক ও ক্রীড়াভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments