বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
মূলপাতাপরিবেশকাপ্তাইয়ে সেনাবাহিনীর প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান

কাপ্তাইয়ে সেনাবাহিনীর প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান

রাঙামাটির প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কাপ্তাই জোনের উদ্যোগে একটি বিশেষ প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন।

অভিযানের আওতায় কাপ্তাই আর্মি ক্যাম্প এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক এবং আশপাশের জনসমাগমস্থল থেকে ক্ষতিকর প্লাস্টিক, পলিথিন ও বোতল সংগ্রহ করে অপসারণ করা হয়। এ সময় সেনাসদস্যরা স্থানীয় জনগণকে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

কাপ্তাই জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আগামী সপ্তাহে স্থানীয় জনগনকে সাথে নিয়ে কাপ্তাই নতুন বাজার, পিডিবি এলাকা এবং বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় অনুরূপ পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments