পার্বত্য চট্টগ্রামের প্রথাগত ভূমি ব্যবস্থাপনা ও সামাজিক নেতৃত্বে নারীদের অধিকার ও অংশগ্রহণ সুসংহত করার লক্ষে আজ রাঙামাটিতে অনুষ্ঠিত হলো ‘পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান কার্বারী সম্মেলন বুধবার সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামে (এনেক্স ভবন) এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের সভাপতি জয়া ত্রিপুরার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।
সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাকমা সার্কেলের উপদেষ্টা রানী ইয়েন ইয়েন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য অ্যাডভোকেট চঞ্চু চাকমা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ সভাপতি
অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান, সহ সভাপতি থোয়াই অং মারমা, বেসরকারি উন্নয়ন সংস্থা এএলআরডি উপ নির্বাহী পরিচালক রওশন জাহান মনি।
সম্মেলনের শুরুতে স্বাগত ভাষণ দেন সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তনা খীসা।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের প্রথাগত বিচার ব্যবস্থা ও ভূমি অধিকার সংরক্ষণে নারী হেডম্যান এবং কার্বারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
সম্মলনে বক্তারাপার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন, ভূমি কমিশনকে কার্যকর করা,র দাবী জানান।
নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে সার্বিক সহযোগিতা প্রদান করে এএলআরডি।
সম্মেলনে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার নারী হেডম্যান ও কার্বারী অংশগ্রহণ করেন।
সম্মেলনে জানানো হয় এ পর্যন্ত চাকমা সার্কেলে প্রায় ৫০০ জন, মং সার্কেলে ১৭৭ জন এবং বোমাং সার্কেলে ১৯ জন সর্বমোট প্রায় ৬৯৬ জন নারী কারবারী নিয়োগ দেওয়া হয়েছে।




