বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
মূলপাতাবিজ্ঞপ্তিকাপ্তাই ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কাপ্তাই ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নানা কর্মসূচীর মাধ্যমে রাঙামাটির  কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঐতিহ্য ও গৌরবময় পথচলার এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে এসময়  এদিন সকালে  ওয়াগ্গাছড়া বিজিবি সদর দপ্তরে  ফজরের নামাজের পর দেশের শান্তি ও সমৃদ্ধি এবং বাহিনীর উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পরে  ব্যাটালিয়ন সদরে বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা হয়।

এদিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  দুপুরে কাপ্তাই ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রীতিভোজের আয়োজন করা হয়।  প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করেন  চট্টগ্রাম দক্ষিণ – পূর্ব রিজিয়নের   রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, পিবিজিএম, পিএসসি। এসময় তিনি বলেন, কাপ্তাই ব্যাটালিয়ন দীর্ঘ ৩০বছর ধরে সীমান্ত রক্ষা, চোরাচালান রোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন বিজিবি সদস্যদের মনোবল বৃদ্ধি এবং ভ্রাতৃত্ববোধ সুসংহত করতে সহায়ক হবে।

এসময় ৩০৫ রাঙামাটি পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, কাপ্তাই  ব্যাটালিয়ন ( ৪১ বিজিবি)  এর অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস সহ
সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাগণ, গণমাধ্যম কর্মী এবং ব্যাটালিয়নের সকল পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন ।

প্রসঙ্গত:  আজ থেকে ৩০ বছর পূর্বে ১৯৯৬ সালের ৮ এপ্রিল দিনাজপুর সেক্টরের অধীনে ঠাকুরগাঁও এ ৪১ রাইফেল ব্যাটালিয়ন প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এই ব্যাটালিয়ন পঞ্চগড়, রাজনগর, সাতক্ষীরা এবং সিলেট এলাকায় নিয়োজিত থেকে দক্ষতা ও নৈপূন্যের সাথে দায়িত্ব পালন করে গত ২৭ জুন ২০১৮ তারিখে বর্তমান অবস্থান কাপ্তাই এ দায়িত্ব গ্রহন করেন। কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) তার দায়িত্বপূর্ণ প্রায় ৫৪ কিঃ মিঃ দীর্ঘ দূর্গম সীমান্তে ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে সীমান্ত সুরক্ষা, মাদক, নারী ও শিশু পাচার রোধ এবং চোরাচালান দমনসহ সীমান্তবর্তী জনগনের কল্যাণে আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ‘অপারেশন উত্তরণ’ এর আওতায় এই ব্যাটালিয়ন দূর্গম পার্বত্য অঞ্চলে সন্ত্রাস দমন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ব্যাটালিয়ন অত্যন্ত গর্বের সাথে দেশের একমাত্র পানিবিদ্যুৎ প্রকল্প ‘কর্ণফুলী জলবিদ্যুৎ প্রকল্প’ এর নিরাপত্তা প্রদানের দায়িত্বও পালন করে চলেছে। দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে দক্ষতা, বিচক্ষণতা এবং সাহসিকতার সাথে অবৈধ কাঠ, অস্ত্র ও মাদকদ্রব্য আটক অভিযান পরিচালনা করে ব্যাপক সফলতা অর্জন করে, যা সর্বমহলে প্রশংসা অর্জন করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments