শনিবার, মে ২৩, ২০২৬
মূলপাতাকৃষিকাপ্তাইয়ে মৎস্য বিভাগের প্রশিক্ষণ কর্মশালা

কাপ্তাইয়ে মৎস্য বিভাগের প্রশিক্ষণ কর্মশালা

রাঙামাটির কাপ্তাই সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে মাছের নার্সারির ব্যবস্থাপনা, হালদা কর্ণফুলী নদীর গুরুত্ব ও  রক্ষাণাবেক্ষণ বিষয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার ( ৬ এপ্রিল)  হতে শুরু   হয়েছে।

মৎস্য অধিদপ্তরের হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)  এর আওতায়  উপজেলা পরিষদ হলরুম “কিন্নীর”তে এই প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এসময় প্রধান অতিথির  বক্তব্যে  তিনি বলেন,হালদা নদী হল দেশের প্রধান প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র।এই প্রজনন ক্ষেত্র রক্ষার দায়িত্ব সকলের।প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকে এই সময় মাছ না ধরতে তিনি সকলকে অনুরোধ করেন এবং জীববৈচিত্র রক্ষার্থে নদী দূষণমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: দিলদার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: এরশাদ বিন শহিদ, রাঙামাটি সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা।  প্রশিক্ষণ কর্মশালায় কাপ্তাই উপজেলা থেকে ২৫ জন প্রশিক্ষনার্থী অংশ নিচ্ছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments