বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিজুরাছড়িতে দায়িত্ব পালন করতে এসে আনসার সদস্যের মৃত্যু

জুরাছড়িতে দায়িত্ব পালন করতে এসে আনসার সদস্যের মৃত্যু

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দায়িত্ব পালন করতে এসে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে জুরাছড়ি ইউনিয়ন পরিষদে ফটকে হঠাৎ অসুস্থ হন তিনি। মৃত আনসার সদস্যের নাম মোহাম্মদ এরশাদ আলী (রেজিঃ নং–১৬৩৪৫)। তিনি বরকল উপজেলার শুভলং আনসার ব্যাটালিয়ন (৭ বিএন)-এ সুবেদার পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলায়।
উপজেলা আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানা যায়, সুবেদার মোহাম্মদ এরশাদ আলী জুরাছড়ি উপজেলায় আগামী ১২ ফেব্রæয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য জুরাছড়িতে আসেন। শনিবার বিকেল পৌনে চার টার দিকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বায়েজীদ-বিন-আখন্দের সঙ্গে দেখা করতে বের হলে জুরাছড়ি ইউনিয়ন পরিষদের ফটকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আনসার সদস্যের নাম মোহাম্মদ এরশাদ আলী । পরে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নিকটস্থ জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুরাছড়ি সহকারী আনসার কমান্ডার মোহাম্মদ গোলাম রাব্বির বলেন, শনিবার জুরাছড়ি ইউনিয়ন পরিষদের ফটকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন আনসার সদস্যের নাম মোহাম্মদ এরশাদ আলী । পরে তাঁকে উদ্ধার করে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁর মরদেহ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিজ বাড়ি টাঙ্গাইল জেলায় পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও সহকারী সার্জন ডা. মোহাম্মদ ফয়সাল বিন ফেরদৌস বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশফী ও জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বায়েজীদ-বিন-আখন্দ গভীর শোক প্রকাশ করেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments