বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
মূলপাতাপর্যটনকাপ্তাইয়ে পর্যটকের উপচে পড়া ভিড় : লেক-পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ পর্যটক

কাপ্তাইয়ে পর্যটকের উপচে পড়া ভিড় : লেক-পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ পর্যটক

পাহাড়ে শীতে মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় করেন। তাঁদের পদচারণায় মূখর হয়ে উঠে লেক-পাহাড়। পাশাপাশি স্থানীয় ভ্রমণপ্রেমীরাও ঘুরতেন। তাই এ সময়ে পর্যটনে ভরা মৌমুনে হিসেবে ধরা হয়। পর্যটনের শেষ মৌসুমের রাঙামাটির কাপ্তাইয়ে বিভিন্ন বিনোদনকেন্দ্র ও লেক-পাহাড়ে পর্যটকের উপচেপড়া ভিড় বেড়েছে। শুক্রবার দুপুরে বেশ কয়েক বিনোদনকেন্দ্র, নদী ও কাপ্তাই লেকে পর্যটকের এ ভিড় দেখা গেছে।
শুক্রবার দুপুর ১২ দিকে কাপ্তাইয়ের নৌ বাহিনী পরিচালিত লেক প্যারাডাইস পিকনিক স্পট এবং কাপ্তাই এস এস ডি ঘাঁটে গিয়ে দেখা যায়, প্রচুর পর্যটক এসেছেন। কেউ কেউ এস এস ডি ঘাঁট হতে ইঞ্জিন চালিত সু- সজ্জিত বোটে করে কাপ্তাই লেকে ভ্রমনের জন্য প্রস্ততি নিচ্ছেন। এসময় চট্টগ্রামের সীতাকুণ্ড একটি শীপ ইয়ার্ড কোম্পানিতে কর্মরত শুভ এবং আবিদের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন , প্রথমবারের মতো তাঁরা কাপ্তাইয়ে এসেছেন। কাপ্তাই লেকের পাশে অবস্থিত নতুন পিকনিক স্পট রাইংখ্যং আইল্যান্ড পিকনিক স্পটে যাবেন তাঁরা শতাধিক লোক নিয়ে। কাপ্তাই লেক এবং কাপ্তাইয়ের পাহাড় তাদেরকে মুগ্ধ করেছে।
চট্টগ্রামের রাউজান হতে কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালিতে বেড়াতে এসেছেন একটি বেসরকারি কোম্পানির ব্যবস্থাপক মো. আতাউল এবং তাঁর পরিবার। তাঁরা বলেন, আমরা পরিবারের সদস্যরা রাঙামাটিতে বেড়াতে এসেছি। এরপর আজ কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস দেখতে আসলাম। সত্যিই এটা খুব সুন্দর। থাইল্যান্ডের আদলে গড়ে তোলা এই পট হাউস গুলো হতে কর্ণফুলি নদীর দৃশ্য দেখতে অপরুপ লাগছে। এসময় কথা হয় তাদের সফরসঙ্গী আসমা সিদ্দিকা এবং মো: জয়নালের সাথে। তাঁরা বলেন, কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করে আমরা মুগ্ধ হয়েছি। কাপ্তাইয়ের পাহাড়, কাপ্তাই লেক এবং কর্ণফুলী নদীর সৌন্দর্যে আমরা মুগ্ধ।
চট্টগ্রামের লালখান বাজার এলাকা হতে কাপ্তাইয়ে ফ্লোটিং প্যারাডাইসে দুপুরের খাবার খেতে এসেছন রন্জন চৌধুরী এবং তাঁর পরিবার। তাঁরা বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কাপ্তাইয়ের প্রতিটি স্থানে সৌন্দর্য লুকিয়ে আছে। বিশেষ করে ফ্লোটিং প্যারাডাইস হতে কর্ণফুলী নদীর অপরুপ সৌন্দর্য।
এদিন বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত কাপ্তাই লেকশোতে কথা হয় চট্টগ্রামের রাগুনিয়া হতে আসা পর্যটক অভিজিতের সাথে। তিনি বলেন, এখানে বন্ধুদের নিয়ে বেড়াতে এসেছি। কাপ্তাইয়ের প্রকৃতি খুবই সুন্দর। কাপ্তাই লেক এবং পাহাড় দেখে পুলকিত হয়েছি।
তাঁরা সকলেই শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটিতে পরিস্কার পরিচ্ছন্ন যানজট মুক্ত প্রকৃতির সান্নিধ্যে কাটানোর জন্য পর্যটন শহর রাঙামাটির রূপসী কাপ্তাইয়ে বেড়াতে এসেছেন। কারণ পরের সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন এবং এর পরের সপ্তাহে রমজান শুরু হওয়ার কারণে এই সপ্তাহে কাপ্তাইয়ে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে।
এছাড়া কাপ্তাইয়ের শিলছড়ি চন্দ্রলোক ক্যাম্পিং সাইট এন্ড রিসোর্ট ও বনশ্রী পর্যটন কেন্দ্র , ওয়াগ্গাছড়া প্যানোরোমা জুম রেস্তোরাঁসহ বিভিন্ন পিকনিক ও বিনোদনকেন্দ্রে গিয়ে দেখা যায় পর্যটকদের উপচে পড়া ভিড়। কোথাও কোন রিসোর্ট খালি নেই। কেউ বোট নিয়ে লেকে ভ্রমন করছেন। কেউ ছবি তোলে ভ্রমনটাকে উপভোগ করছেন। শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ২ দিন ছুটি থাকায় মাস খানেক আগে কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস এর সবগুলো কটেজ বুকিং হয়েছে বলে জানান এই কেন্দ্রের ম্যানেজার মিনহাজ উদ্দিন।
কাপ্তাই শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইসের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ মইন উদ্দিন জুয়েল বলেন, মাঝখানে কর্ণফুলী নদী আর দুই পাশে রাম সীতা পাহাড়ের পাদদেশে আমাদের রেস্টুরেন্টে কাপ্তাই লেকের মাছসহ পাহাড়ি খাবারের জন্য এই ছুটিতে প্রচুর পর্যটক আগমন ঘটেছে।
কাপ্তাই লেক প্যারাডাইস পিকনিক স্পটের ফল বিক্রেতা এ আর খান বলেন, এই পর্যটন কেন্দ্রের বাহিরে প্রচুর পাহাড়ি আনারস পাওয়া যায়। এই গুলো পর্যটকদের কাছে বেশ পছন্দের।
কাপ্তাই এসএসডি বোট ঘাট এবং কাপ্তাই লেকশোর বোট ঘাটের চালক খায়রুল ইসলাম এবং মো. জুয়েল বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটিতে কাপ্তাইয়ে প্রচুর পর্যটক এসেছে। পর্যটকরা বোটে করে কাপ্তাই লেক ভ্রমন করছেন।।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments