শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
মূলপাতাদুর্ঘটনারাঙামাটিতে আগুনে ৭ বসতবাড়ি পুড়ে ছাই

রাঙামাটিতে আগুনে ৭ বসতবাড়ি পুড়ে ছাই

রাঙামাটি শহরের পাবলিক হেল্থ এলাকায় আগুনে সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার বিকেল এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পৌনে পাঁচ টার দিকে শহরের পাবলিক হেল্থ এলাকায় মো. জাফরের ঘরে আগুন দেখা যায়। তাৎক্ষনিকভাবে বসতঘরের লোকজন ও প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানো চেষ্টা করে। পরে এক ঘন্টার চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়। এরই মধ্যে সাতটি কাচা ঘর পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী সুমন চাকমা বলেন, রাজদ্বীপ থেকে পাবলিক হেল্থ এলাকায় পানি পথে পারাপার হচ্ছিলাম। সে সময় দেখি একটি বসতবাড়ি থেকে আগুন জ্বলছিল । কিছুক্ষণের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে যায়।
রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকতা মো. নুরুল হুদা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকান্ডে সাতটি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি। তদন্তের শেষে বিস্তারিত জানা যাবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments