বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাইয়ে চিৎমরম বৌদ্ধ বিহার ঘাট পরিদর্শনে পার্বত্য মন্ত্রী

কাপ্তাইয়ে চিৎমরম বৌদ্ধ বিহার ঘাট পরিদর্শনে পার্বত্য মন্ত্রী

রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার ঘাট পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি। গতকাল বুধবার বিকেল ৪টায় তিনি ঘাট এলাকা ঘুরে দেখেন এবং উন্নয়ন ও সংস্কারের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, সুষ্ঠু পরিকল্পনা ছাড়া কোনো উন্নয়নকাজ করা হলে নদীর গতিপথ পরিবর্তন কিংবা স্বাভাবিক পানিপ্রবাহে বিঘ্ন ঘটতে পারে। তাই নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষা করেই ঘাটের উন্নয়ন করতে হবে। ঘাটটির সংস্কার হলে সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় আর্কসেল বিডির ব্যবস্থাপনা পরিচালক স্থপতি কামনাশীষ বড়ুয়া ঘাটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী ও অতিথিদের অবহিত করেন। তিনি নদীভাঙন এবং বিদ্যমান অবকাঠামোর ক্ষতি এড়িয়ে একমুখী আধুনিক লিফট সিস্টেমের মাধ্যমে ঘাট নির্মাণের প্রস্তাব তুলে ধরেন। তাঁর মতে, প্রস্তাবিত ঘাটটি নির্মিত হলে জোয়ার-ভাটার সময় নদী পারাপারে ভোগান্তি কমবে এবং চিৎমরম বৌদ্ধ বিহারে আগত পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াত নিরাপদ হবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও উথায়োই মং মারমা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান, কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দাদের আশা, নদীর স্বাভাবিক প্রবাহ অক্ষুণ্ন রেখে ঘাটটি নির্মাণ করা হলে দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments