সোমবার, আগস্ট ১৭, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি

কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই থানা পুলিশের আয়োজনে সোমবার দুপুরে উপজেলার নতুন বাজার ও জেটিঘাট এলাকায় এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি নতুন বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের পাশে অবস্থান নেয়। এতে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম, কাপ্তাই থানার ওসি শেখ মো. মাহমুদুল হাসান রুবেল, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকবিরোধী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক যুবসমাজকে বিপথগামী করার পাশাপাশি সামাজিক অবক্ষয় ও অপরাধপ্রবণতা বাড়ায়। তাই মাদকের ভয়াবহ অভিশাপ থেকে সমাজকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবারের সদস্য ও সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments