রাঙামাটিতে সড়ক বিভাগের ৫ বছরের ২৫ কোটি বৃক্ষ রোপনের কর্ম পরিকল্পনা অনুযায়ী রাঙামাটি জেলায় ৫ হাজার বৃক্ষ রোপন কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার সকালে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের ঘাগড়া শালবন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন সড়ক ও জনপথ বিভাগের রাঙামাটি সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল। এ সময় সওজ রাঙামাটি নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাসহ সওজের রাঙামাটির কর্মরত প্রকৌশলীসহ অন্যান্য প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচি আওতায় জারুল, পলাশ, সজিনা, সোনালু, লাল সোনাইল, চন্দ্রপ্রভা, কাঞ্চন, নিম, সজিনা, মনিমালা, বসন্ত, মঞ্জুরিসহ নানা প্রজাতির ঔষধি ফলজ ও বনজ চারা রোপন করা হবে জানিয়েছেন সওজ নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।




