রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
মূলপাতাখেলাধূলামানিকছড়িতে শীতকালীন ক্রিকেট টুর্ণামেন্ট শুরু

মানিকছড়িতে শীতকালীন ক্রিকেট টুর্ণামেন্ট শুরু

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ির মানিকছড়িতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে  শীতকালীন উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্ট।

শনিবার (০৬ ডিসেম্বর) বিকাল ৩টায় বিসিক মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আসবাবপত্র সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল শুকুর, লিজেন্ড স্পোটিং ক্লাব সংগঠক ও প্রতিষ্ঠাতা জুয়েল বড়ুয়া,
সাপছড়ি ইউনিয়ন এর বিশিষ্ট সমাজসেবক গঙ্গাচরণ চাকমা, মানিকছড়ির বিশিষ্ট সমাজসেবক বসির আহম্মদ,তাবাস্সুম এন্ড তাজ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ তুহিন,
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানিকছড়ি কাঠ ও জ্বালানি কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি
মোঃ লোকমান হাকিম, সঞ্চালনায় ছিলেন রোজ একাদশের উপদেষ্টা আব্দুল হান্নান।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে অত্র এলাকার কৃতি সন্তান জাহিদুল ইসলাম তালুকদার-এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথি মোঃ হাবীব আজম বলেন“ মানিকছড়ি অঞ্চলে তরুণ সমাজকে মাদক ও সামাজিক অনাচার থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের ক্রিকেট টুর্ণামেন্ট তরুণদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা পরিষদ সবসময় ক্রীড়া বিকাশে সহযোগিতা করে এসেছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।”

বিশেষ অতিথি মোঃ আব্দুল শুকুর বলেন “খেলাধুলা মানবিক গুণাবলী বিকাশের অন্যতম মাধ্যম। বিশেষ করে ক্রিকেট আজ দেশের গ্রাম-গঞ্জে তরুণদের একত্রিত করছে। এমন আয়োজন অব্যাহত থাকলে মানিকছড়িতে নতুন প্রতিভা উঠে আসবে।”

বিশেষ অতিথি জুয়েল বড়ুয়া বলেন “আমি দীর্ঘদিন ধরে ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। মানিকছড়ির মতো জায়গায় এমন সুন্দর আয়োজন সত্যিই প্রশংসনীয়। তরুণদের এগিয়ে নিতে লিজেন্ড স্পোটিং ক্লাব সবসময় পাশে থাকবে।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্ণামেন্টের খেলা শুরু হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments