রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম জুরাছড়ি থানা পরিদর্শন করেছেন।
বুধবার পুলিশ সুপার জুরাছড়ি থানায় পৌছালে অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান।
পরে ১০টা ১৫ মিনিটে থানার একটি চৌকস পুলিশ দল পুলিশ সুপারকে গার্ড অফ অনার প্রদান করে। এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম।
পরিদর্শনকালে পুলিশ সুপার স্থানীয় জনগণ, বাজার ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। এরপর থানার কর্মকর্তা ও ফোর্সদের সঙ্গে আলোচনা সভায় থানার সার্বিক কার্যক্রম, জনসেবা, শৃঙ্খলা ও কল্যাণ বিষয়াদি পর্যালোচনা করেন। তিনি থানার বিভিন্ন রেজিস্টার পরীক্ষা শেষে পরিদর্শন খাতায় স্বাক্ষর প্রদান করেন।
পরবর্তীতে দুপুরে তিনি সুবলং শাখা বন বিহার পরিদর্শন করেন এবং উপজেলার ইউএনও বায়েজীদ বিন আখন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিকালে জুরাছড়ি জোনের জোন কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।




