বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
মূলপাতাঅর্থনীতিরাঙামাটিতে প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

রাঙামাটিতে প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

র‌্যালির মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর দুদিনের কর্মসূচি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার এ কর্মসূচি পালিত হয়।
সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কার্যালয় থেকে শুরু হয়ে আসামবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড় ঘুরে আবার কার্যালয়ে এসে শেষ হয়।
র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সাহদাৎ মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মামুনুর রশীদ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন এবং জেলা ভেটেনারী সার্জন ডাক্তার মঈনুল ইসলাম
বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ বিভাগ, জেলা পরিষদ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments