বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাইয়ে নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা

কাপ্তাইয়ে নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বানে রাঙামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জার্মানির ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের অর্থায়নে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রাম এবং বেসরকারি সংস্থা আশিকা ও হিল ফ্লাওয়ার যৌথভাবে এর আয়োজন করে।
গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদের ‘কিন্নরী’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা ও অপরাধীদের শাস্তির ওপর গুরুত্বারোপ করেন।
চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াংয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। হাসপাতালটির প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. এনামুল হক হাজারী, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা এবং কাপ্তাই থানার এসআই সাইমুল ইসলাম।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments