বাংলাদেশ স্কাউটসের আয়োজনে রাঙামাটির কাপ্তাইয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘১ম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৬’। বুধবার কাপ্তাইয়ের রাইংখ্যং আইল্যান্ডে এই ক্যাম্পের উদ্বোধন করেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসেন। আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলা এই আয়োজনে দেশের ৬৪ জেলার ২৫০ জন স্কাউট, রোভার ও অ্যাডাল্ট লিডার অংশ নিচ্ছেন।
বাংলাদেশ স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক এ এইচ এম মুহসিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাইয়ের ইউএনও মো. রায়হানুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান। বিটিভির সংবাদ উপস্থাপক মেহেনাজ মুন্নির সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন স্কাউটসের সাবেক জাতীয় উপ-কমিশনার জিয়াউল হুদা হিমেল এবং প্রোগ্রাম পরিচালক মোসা. মাহফুজা পারভীন। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবিক গুণাবলি অর্জনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শিক্ষা দেওয়া হয়।
নেতৃত্ব, দলগত কাজ ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পে ওয়াটার অ্যাক্টিভিটি, তাঁবু স্থাপন, রাঙামাটির ঝুলন্ত সেতু ও পলওয়েল পার্ক পরিদর্শনসহ থাকছে ক্যাম্প ফায়ারের মতো নানা রোমাঞ্চকর ইভেন্ট। ক্যাম্পের কেন্দ্রীয় ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন নৌ অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার ও কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম। অংশগ্রহণকারী স্কাউটরা জানান, প্রকৃতির সঙ্গে মানিয়ে চলা এবং প্রতিকূলতা মোকাবিলার দক্ষতা অর্জনই তাদের মূল




