পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবায় প্রবেশাধিকার ও সেবার ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে কাপ্তাইয়ে এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম বলেন, “স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশন একে অপরের সাথে সম্পর্কিত। এসব খাতে এনজিওগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।”
আশিকার প্রজেক্ট কো-অর্ডিনেটর হিল্লোল চাকমার সভাপতিত্বে এবং উপজেলা কো-অর্ডিনেটর দয়াল কান্তি চাকমার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. ক্লিনটন দে, সরকারি কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সভার শুরুতে প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম নিয়ে উপস্থাপনা করা হয়।




