মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
মূলপাতাঅর্থনীতিপার্বত্য প্রান্তিক জনগোষ্ঠীর মানউন্নয়নে প্রকল্প অবহিতকরণ সভা

পার্বত্য প্রান্তিক জনগোষ্ঠীর মানউন্নয়নে প্রকল্প অবহিতকরণ সভা

পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য, পুষ্টি ও জীবিকার মান উন্নয়নে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা।

এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটির সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, আঞ্চলিক পরিষদের সদস্য এড. চঞ্চু চাকমা ও সহকারী নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা।

আন্তর্জাতিক সংস্থা ‘হেলেন কেলার ইন্টারন্যাশনাল’ ও স্থানীয় এনজিও ‘আশিকা’ যৌথভাবে ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ অক্টোবর ২০২৬ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর মূল লক্ষ্য ৫ বছরের কম বয়সী শিশুদের তীব্র অপপুষ্টি প্রতিরোধ, নিরাপদ পানীয় জল সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন।

সভায় জানানো হয়, ১০টি উপজেলায় ৩৫,২৫৫ জন শিশুর পুষ্টি পরীক্ষা সম্পন্ন হয়েছে, যার মধ্যে ১১৪৮ অপপুষ্টিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আক্রান্তদের চিকিৎসা ও তাদের পরিবারকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

প্রধান অতিথি দুর্গম পাহাড়ে অপপুষ্টি দূরীকরণে সরকারি-বেসরকারি সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন। তবে খারাপ যোগাযোগ ব্যবস্থা ও দুর্বল নেটওয়ার্ককে প্রকল্প বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments